সংবাদ

রাণীনগরে রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:২৯ পিএম

রাণীনগরে রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধের মৃত্যু
নওগাঁর রাণীনগরে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের মৃত্যু। ছবি : সংগৃহীত

নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা জয়নাল (৫৫) নামে এক বৃদ্ধের হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলা সদরের মাস্টারপাড়া সৃষ্টি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মৃত জয়নাল নওগাঁর মাইন উদ্দীনের ছেলে। তবে তিনি কিশোরগঞ্জ জেলা সদরে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মাস্টারপাড়া সৃষ্টি এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, যখন ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, তখন তিনি অত্যন্ত দুর্বল ও সংজ্ঞাহীন ছিলেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ওয়ার্ডে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনেরা আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রাণীনগরে রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা জয়নাল (৫৫) নামে এক বৃদ্ধের হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলা সদরের মাস্টারপাড়া সৃষ্টি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মৃত জয়নাল নওগাঁর মাইন উদ্দীনের ছেলে। তবে তিনি কিশোরগঞ্জ জেলা সদরে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মাস্টারপাড়া সৃষ্টি এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, যখন ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, তখন তিনি অত্যন্ত দুর্বল ও সংজ্ঞাহীন ছিলেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ওয়ার্ডে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনেরা আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত