সংবাদ

জলাবদ্ধতা নিরসনে বালিয়াকান্দিতে খাল খনন শুরু

প্রতিনিধি,  বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:২৫ পিএম

জলাবদ্ধতা নিরসনে বালিয়াকান্দিতে খাল খনন শুরু
খাল পুনঃখনন কাজ পরিদর্শন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার জামালপুর ও জঙ্গল ইউনিয়নে এই খননকাজের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় এই কাজ চলছে। এর মধ্যে জামালপুর ইউনিয়নের খামারমাগুরা হাতিমহন থেকে মাশালিয়া পর্যন্ত খাল খননে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ২৮ হাজার টাকা। অন্যদিকে জঙ্গল ইউনিয়নের সাধুখালী সরিষার বিল থেকে সাধুখালী ব্রিজ পর্যন্ত খাল খননে ব্যয় হবে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. তারিফ-উল-হাসান। তিনি বলেন, খাল খননের ফলে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা কমবে। এতে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন। তিনি আরও বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা এই ধারাবাহিকতায় বর্তমানে দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান এবং বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাস থেকে সারা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার ‘খাল পুনঃখনন কর্মসূচি’ শুরু করেছে। এই কর্মসূচির আওতায় দেশের ৫৪টি জেলায় ৬৩টি খাল খনন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জলাবদ্ধতা নিরসনে বালিয়াকান্দিতে খাল খনন শুরু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত