সংবাদ

মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ

জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:২২ পিএম

মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ
ভোলার মেঘনা নদীতে ধরা পড়া ২ কেজি ওজনের সেই ‘রাজা ইলিশ’। ছবি : সংবাদ

ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বড় ইলিশ, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। বৃহস্পতিবার (১৪ মে) মাছটি ভোলার খাল মৎস্য ঘাটে ৯,৮০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মৎস্য ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলে তছির মাঝি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় তার জালে বিশাল আকৃতির এই ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি ভোলার খাল মৎস্য ঘাটে আনা হলে আড়তদার জাকির হোসেন ডাকের (নিলাম) মাধ্যমে সর্বোচ্চ দামে এটি বিক্রি করেন।

আড়তদার জাকির হোসেন জানান, বড় আকারের ইলিশের চাহিদা সব সময়ই বেশি থাকে। নিলামে সর্বোচ্চ ৯,৮০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে। দীর্ঘ দিন পর এত বড় মাছ পেয়ে খুশি জেলেরা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ সংরক্ষণের অভিযানগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন জেলেরা বড় আকারের মাছ পাচ্ছেন। ইলিশের ভরা মৌসুমে জেলের জালে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বড় ইলিশ, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। বৃহস্পতিবার (১৪ মে) মাছটি ভোলার খাল মৎস্য ঘাটে ৯,৮০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মৎস্য ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলে তছির মাঝি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় তার জালে বিশাল আকৃতির এই ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি ভোলার খাল মৎস্য ঘাটে আনা হলে আড়তদার জাকির হোসেন ডাকের (নিলাম) মাধ্যমে সর্বোচ্চ দামে এটি বিক্রি করেন।

আড়তদার জাকির হোসেন জানান, বড় আকারের ইলিশের চাহিদা সব সময়ই বেশি থাকে। নিলামে সর্বোচ্চ ৯,৮০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে। দীর্ঘ দিন পর এত বড় মাছ পেয়ে খুশি জেলেরা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ সংরক্ষণের অভিযানগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন জেলেরা বড় আকারের মাছ পাচ্ছেন। ইলিশের ভরা মৌসুমে জেলের জালে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত