সংবাদ

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতির সময় উদ্ধার ৫

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতির সময় উদ্ধার ৫
মালয়েশিয়া পাচারের আগে ৫ জন উদ্ধার। ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতির সময় পাঁচ ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। পাচারকারীরা ওই এলাকার একটি সড়কের ওপর ভিকটিমদের জড়ো করে রেখেছিল। 

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করা হয় এবং পাচারকারীদের ফেলে যাওয়া একটি মুঠোফোন জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্রটি আর্থিক সুবিধা লাভের জন্য এবং জবরদস্তিমূলক শ্রমে নিয়োগের উদ্দেশ্যে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতির সময় উদ্ধার ৫

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতির সময় পাঁচ ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। পাচারকারীরা ওই এলাকার একটি সড়কের ওপর ভিকটিমদের জড়ো করে রেখেছিল। 

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করা হয় এবং পাচারকারীদের ফেলে যাওয়া একটি মুঠোফোন জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্রটি আর্থিক সুবিধা লাভের জন্য এবং জবরদস্তিমূলক শ্রমে নিয়োগের উদ্দেশ্যে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত