ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. শরিফুর ইসলাম নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৫ মে) দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
আটক শরিফুর ইসলামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায়।
কোস্টগার্ড বেইস ভোলা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন স্পিডবোটে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ শরিফুরকে আটক করা হয়। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদকগুলো কুমিল্লা থেকে ভোলা সদরে পাচার করা হচ্ছিল।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন