সংবাদ

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ করল ওয়ালটন

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:১৭ এএম

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ করল ওয়ালটন
সুরক্ষা নীতির আওতায় আর্থিক সহায়তা প্রদান। ছবি : সংবাদ

কিস্তিতে পণ্য কেনা এক গ্রাহকের মৃত্যুতে পাওনা টাকা মওকুফ করার পাশাপাশি তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা। মঙ্গলবার (১৯ মে) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল শাখায় ওয়ালটন গ্রুপের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

মৃত গ্রাহক কাজী আব্দুল জব্বারের পরিবারের হাতে মওকুফপত্র ও নগদ অর্থ তুলে দেন ওয়ালটন গ্রুপের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর নাহিদ হাসান আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করেন। এ সময় মৃত ব্যক্তির স্ত্রী শায়লা আক্তার এই অর্থ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মোশাররফ হোসেন, ক্রেডিট ম্যানেজার তানভীর কামাল জনি ও শাখা ব্যবস্থাপক শাহিনুর ইসলাম। উল্লেখ্য, গ্রাহক ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ওয়ালটন প্লাজা বিশেষ এই নীতি পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ করল ওয়ালটন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

কিস্তিতে পণ্য কেনা এক গ্রাহকের মৃত্যুতে পাওনা টাকা মওকুফ করার পাশাপাশি তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা। মঙ্গলবার (১৯ মে) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল শাখায় ওয়ালটন গ্রুপের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

মৃত গ্রাহক কাজী আব্দুল জব্বারের পরিবারের হাতে মওকুফপত্র ও নগদ অর্থ তুলে দেন ওয়ালটন গ্রুপের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর নাহিদ হাসান আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করেন। এ সময় মৃত ব্যক্তির স্ত্রী শায়লা আক্তার এই অর্থ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মোশাররফ হোসেন, ক্রেডিট ম্যানেজার তানভীর কামাল জনি ও শাখা ব্যবস্থাপক শাহিনুর ইসলাম। উল্লেখ্য, গ্রাহক ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ওয়ালটন প্লাজা বিশেষ এই নীতি পরিচালনা করে আসছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত