সংবাদ

উলিপুরে বাইপাসের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ৯ জুন ২০২৬, ১২:৫৭ পিএম

উলিপুরে বাইপাসের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা অনুমোদনে দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ‘উলিপুরের ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাইপাস সড়কের রুট নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত নেওয়ার নিয়ম থাকলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তা উপেক্ষা করে গোপনে প্রস্তাবনা পাঠিয়েছে। একটি প্রভাবশালী সিন্ডিকেট সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রস্তাবিত রুটের জমিতে আগেভাগেই নিম্নমানের অবৈধ স্থাপনা নির্মাণ করে রেখেছে। জনস্বার্থের বদলে ওই সিন্ডিকেটকে সুবিধা দিতেই নকশাটি করা হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, সাধারণত বাইপাস সড়কের সংযোগস্থল জনবসতি ও বাজার থেকে দূরে রাখা হয়। কিন্তু উলিপুরের আমিন মোড় এলাকায় সংযোগটি বাজারের অত্যন্ত কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে। এছাড়া বর্তমান নকশা অনুযায়ী সড়কটি নির্মাণ করা হলে ওই এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, শতাধিক দোকানপাট এবং অন্তত ৭০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হবে।

সামান্য নকশা পরিবর্তন করলেই এই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব উল্লেখ করে আন্দোলনকারীরা দ্রুত তদন্তের মাধ্যমে নতুন নকশা প্রণয়ন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম, কামাল ইদ্রিস ও আলমগীর হোসেনসহ অনেকে।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

উলিপুরে বাইপাসের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত