সংবাদ

পাওনা ৫ হাজার টাকা ফেরত চাওয়াই কাল হলো বৃদ্ধ চাচার

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

পাওনা ৫ হাজার টাকা ফেরত চাওয়াই কাল হলো বৃদ্ধ চাচার
ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি : সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার কিলঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা তিনটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা ইরশাদ আলী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়ামত আলীর ভাতিজা ইরশাদ আলীর একটি দোকান আছে। ব্যবসা করার জন্য চাচা নিয়ামত আলী তার ভাতিজাকে ৫ হাজার টাকা ধার দিয়েছিলেন। ওই পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে আগে থেকেই দুজনের মধ্যে বিরোধ ছিল। আজ দুপুরে নিয়ামত আলী আবারও টাকা ফেরত চাইলে ইরশাদ ক্ষিপ্ত হয়ে তাকে কিলঘুষি মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় নিয়ামত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, দুপুরে নিয়ামত আলীকে হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পাওনা ৫ হাজার টাকা ফেরত চাওয়াই কাল হলো বৃদ্ধ চাচার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার কিলঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা তিনটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা ইরশাদ আলী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়ামত আলীর ভাতিজা ইরশাদ আলীর একটি দোকান আছে। ব্যবসা করার জন্য চাচা নিয়ামত আলী তার ভাতিজাকে ৫ হাজার টাকা ধার দিয়েছিলেন। ওই পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে আগে থেকেই দুজনের মধ্যে বিরোধ ছিল। আজ দুপুরে নিয়ামত আলী আবারও টাকা ফেরত চাইলে ইরশাদ ক্ষিপ্ত হয়ে তাকে কিলঘুষি মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় নিয়ামত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, দুপুরে নিয়ামত আলীকে হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত