সংবাদ

রুমায় অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যার ঘটনায় আটক ১২

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৮:০৩ পিএম

রুমায় অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যার ঘটনায় আটক ১২
বান্দরবানের রুমায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। ছবি : সংবাদ

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে দুজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার গ্যালেংগা ইউনিয়নের জৈতুন পাড়া থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, আটক ব্যক্তিদের মধ্যে দুজন ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

রুমায় অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যার ঘটনায় আটক ১২

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে দুজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার গ্যালেংগা ইউনিয়নের জৈতুন পাড়া থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, আটক ব্যক্তিদের মধ্যে দুজন ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত