পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হতে যাচ্ছে লম্বা ছুটি। আগামী ২৪ মে (রবিবার) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে।
তবে আগামীকাল
শুক্রবার (২২ মে) ও শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত আজ বৃহস্পতিবার (২১ মে)
ক্লাসের পর থেকেই ছুটি শুরু হয়ে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে
এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সরকারি ছুটির
তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন
প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
এরপর ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
পুনরায় চালু হবে আগামী ৭ জুন (রবিবার)।
তালিকায় নির্ধারিত
ছুটির সাথে আগে-পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবার সর্বমোট
১৬ দিনের বড় ছুটি পাচ্ছে।
এদিকে স্কুল-কলেজের
তুলনায় মাদরাসার শিক্ষার্থীরা আরও কিছুদিন বেশি ছুটি উপভোগ করতে পারবে। মাদরাসার বার্ষিক
ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব মাদরাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) আগামী
২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
তবে মূল ছুটি
শুরুর আগের দুদিন (২২ ও ২৩ মে) এবং ছুটি শেষ হওয়ার পরের দুদিন (১২ ও ১৩ জুন) শুক্র
ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসা শিক্ষার্থীদের এই ছুটি আরও দীর্ঘ হচ্ছে। সব
মিলিয়ে মাদরাসাগুলো টানা ২৩ দিন বন্ধ থাকবে এবং আগামী ১৪ জুন (রবিবার) থেকে
সেখানে যথারীতি ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন