ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘১২ হাজার কোটি টাকা লেনদেন’ হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়া এমএইচ পাটোয়ারী বাবুকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (২১ মে) চেম্বার-১ আদালতের বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেয়। একই সঙ্গে বিষয়টি আগামী ২৪ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
আদালতে পাটোয়ারী বাবুর পক্ষে শুনানি করেন তার আইনজীবী মোহাম্মদ আব্দুল হাই।
চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে এমএইচ পাটোয়ারী বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। ওই পোস্টে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১২ হাজার কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে।
পোস্টটিতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের ছবি জুড়ে দেন।
ফেসবুক পোস্টটি নজরে আসার পর গত ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেয়।
ট্রাইব্যুনাল পাটোয়ারী বাবুর বিরুদ্ধে অবমাননার রুল জারির পাশাপাশি তার বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ওই বিতর্কিত পোস্টে যারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনালের আদেশের পর বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে পুলিশ দল রাজধানীর উত্তরায় পাটোয়ারী বাবুকে গ্রেপ্তারে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল ডিভাইসটি জব্দ করে পুলিশ।
পরবর্তীতে গত ১২ এপ্রিল দুপুরে আত্মগোপনে থাকা এমএইচ পাটোয়ারী বাবু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। ট্রাইব্যুনাল তখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন দিলেও ট্রাইব্যুনাল অবমাননার মূল বিষয়টি আগামী ২৪ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চূড়ান্ত শুনানির পর নির্ধারিত হবে বলে জানা যায়।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন