চলমান ফুটবল উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার ‘বসন্তের কোকিল’ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের ইতিবাচক সাড়া পাচ্ছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই গানটির ভিউ ছাড়িয়েছে ৮১ হাজার।
অনুপম মিউজিক-এর
ব্যানারে প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে গ্ল্যামারাস উপস্থিতি ও নৃত্য পরিবেশনায় নজর
কেড়েছেন অলংকার চৌধুরী। তার সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। প্রাণবন্ত উপস্থাপনা,
রঙিন চিত্রায়ণ এবং আকর্ষণীয় নৃত্যের কারণে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি
আলোচনায় এসেছে।
গানটির কথা লিখেছেন
রণক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’
ও ‘মায়া মায়া লাগে’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
নতুন গানটি নিয়ে
সিঁথি সাহা বলেন, “এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। গানটির সুর, কথা ও সংগীতায়োজন
খুবই প্রাণবন্ত। মিউজিক ভিডিওটিও মন ভালো করে দেওয়ার মতো। প্রকাশের পর দর্শকদের কাছ
থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে আরও অনুপ্রাণিত করছে। আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের
প্লেলিস্টে জায়গা করে নেবে।”
গানটির মিউজিক ভিডিও
পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আবহ, প্রাণবন্ত নৃত্য
এবং ভালোবাসার গল্পে নির্মিত ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
এদিকে অনুপম মিউজিক-এর
কর্ণধার আনোয়ার হোসেন জানান, মৌলিক গানের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে তারা নিয়মিত
নতুন ও মানসম্মত গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ‘বসন্তের কোকিল’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই
নতুন সংযোজন।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন