আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঘোষিত সূচি অনুযায়ী, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির বাকি দিনগুলোতে বিশেষ সময়সূচিতে নিয়মিত চলবে ট্রেন।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটির দিনগুলোতে ট্রেন চলাচলের সময় ও স্টেশন ছাড়ার সূচি নিম্নরূপ:
উত্তরা উত্তর স্টেশন: সকালের প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে এবং রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
মতিঝিল স্টেশন: সকালের প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ছুটির দিনগুলোতে যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার্থে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং রুটে মোট ৭টি ট্রেন সেট চলাচল করবে। ট্রেন চলাচলের হেডওয়ে বা মধ্যবর্তী বিরতি থাকবে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট। তবে যাত্রীচাপ কম বা বেশি হওয়ার ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা পরিবর্তন হতে পারে।
যাত্রীরা সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কিনতে পারবেন। একই সময়ে এমআরটি পাস ও র্যাপিড পাস টপআপের সুবিধাও চালু থাকবে।
তবে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার টিকিট বিক্রির সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন