সংবাদ

দোহারে ইয়াবা ও নগদ অর্থসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম

দোহারে ইয়াবা ও নগদ অর্থসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলায় হাজার ৫০৫টি ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জুবাইদুল হক তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: দোহার উপজেলার চরকশাই চর গ্রামের জাহিদুল ইসলাম জুম্মন (৩২), একই গ্রামের হাসান (২৩), ইয়াছিন (২৩), নারায়ণপুর গ্রামের আবুল মৃধা (৪০), কার্তিকপুর গ্রামের রাকিবুল ইসলাম রাকিব (৩০) শ্রীকৃষ্ণপুর গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোর।

এসআই মো. জুবাইদুল হক জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে জুম্মনের কাছ থেকে হাজার ইয়াবা ট্যাবলেট, আবুলের কাছ থেকে ২০০ ইয়াবা মাদক বিক্রির নগদ হাজার টাকা, রাকিবের কাছ থেকে ১০০ ইয়াবা, হাসানের কাছ থেকে ১০০ ইয়াবা, ইয়াছিনের কাছ থেকে ১০০ ইয়াবা এবং ১৫ বছর বয়সী কিশোরের কাছ থেকে ৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

দোহারে ইয়াবা ও নগদ অর্থসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় হাজার ৫০৫টি ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জুবাইদুল হক তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: দোহার উপজেলার চরকশাই চর গ্রামের জাহিদুল ইসলাম জুম্মন (৩২), একই গ্রামের হাসান (২৩), ইয়াছিন (২৩), নারায়ণপুর গ্রামের আবুল মৃধা (৪০), কার্তিকপুর গ্রামের রাকিবুল ইসলাম রাকিব (৩০) শ্রীকৃষ্ণপুর গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোর।

এসআই মো. জুবাইদুল হক জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে জুম্মনের কাছ থেকে হাজার ইয়াবা ট্যাবলেট, আবুলের কাছ থেকে ২০০ ইয়াবা মাদক বিক্রির নগদ হাজার টাকা, রাকিবের কাছ থেকে ১০০ ইয়াবা, হাসানের কাছ থেকে ১০০ ইয়াবা, ইয়াছিনের কাছ থেকে ১০০ ইয়াবা এবং ১৫ বছর বয়সী কিশোরের কাছ থেকে ৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত