সংবাদ

রামিসা হত্যাকাণ্ড: ‘ঘাতক সোহেলের অতীত ছিল অপরাধে ভরা’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:০৫ পিএম

রামিসা হত্যাকাণ্ড: ‘ঘাতক সোহেলের অতীত ছিল অপরাধে ভরা’

  • দ্রুত চার্জশিটের আশ্বাস ডিবিপ্রধানের

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের নৃশংসতা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানার অতীত আমলনামা নিয়েগা শিউরে ওঠার’ মতো তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এর আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না। তার স্বাভাবচরিত্র খারাপ ছিল।

সংবাদ সম্মেলনে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডে দায়ের মামলাটির তদন্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালতে জমা দেওয়া হবে। নারকীয় এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ বিচার নিশ্চিতের দাবি উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীও অপরাধীকে আইনের মুখোমুখি করতে সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হওয়া মূল হোতা সোহেল রানা ইতিমধ্যেই আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

এদিকে নিহত রামিসার পরিবারকে সান্ত্বনা দিতে বৃহস্পতিবার রাতে তাদের পল্লবীর বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং মামলার অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এসেছিলেন। মা, বাবা এবং তার বড় বোন উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি, পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামি ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন চার্জশিট দেওয়ার পালা।

তদন্তের বৈজ্ঞানিক প্রমাণের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চার্জশিট দেওয়ার আগে ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে চেষ্টা চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে ৪৮ ঘণ্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবার দুপুরের মধ্যে। রবিবারের মধ্যে ইনশাআল্লাহ্ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সে চেষ্টা করবো। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় সেজন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে ফুটফুটে শিশু রামিসার নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করে ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার এই দৃঢ় প্রত্যয় এখন সাধারণ মানুষের একমাত্র দাবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

রামিসা হত্যাকাণ্ড: ‘ঘাতক সোহেলের অতীত ছিল অপরাধে ভরা’

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত