সংবাদ

ব্রাজিলের খেলা নিয়ে বিরোধ: সালিশে বিএনপি নেতা খুন, জখম ১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম

ব্রাজিলের খেলা নিয়ে বিরোধ: সালিশে বিএনপি নেতা খুন, জখম ১
নিহত বিএনপি নেতা আবুল বাসার বাদশা (৩০)

​রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসার সালিশি বৈঠকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবুল বাসার বাদশা (৩০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর জখম হয়ে চি‌কিৎসাধীন আছেন সাদ্দাম হোসেন (৩৫) নামে আরেক বিএনপি নেতা।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত বাদশা নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক এবং আহত সাদ্দাম একই ইউনিটের সভাপতি। বাদশা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গফুর মিয়ার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিল বনাম জাপানের ফুটবল খেলা দেখা শেষে বাঁশি ও ঢোল বাজিয়ে হইচই করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ওই দিন স্থানীয় যুবক ও কাঁচাবাজারের ব্যবসায়ী মজনুর ছেলে নীরবকে চড়-থাপ্পড় মারেন আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান। এর জের ধরে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় নীরবের ভাই রিপনের সাথে ইউনিট বিএনপির সভাপতি সাদ্দামের হাতাহাতি হলে সাদ্দাম মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই পুরো বিরোধটি মীমাংসা করার লক্ষ্যেই বুধবার রাতে নবোদয় বাজারে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল।

​স্থানীয়দের অভিযোগ, সালিশ বৈঠকটি শেষ হওয়ার পরপরই প্রতিপক্ষের মাসুম, রবিন, নাহিদ, রিপন, নীরব, পারভেজ, মজনু, সুমন ও শহিদসহ কয়েকজন ধারালো ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালান। তারা হাবিবুর রহমানের পক্ষের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকলে সাদ্দাম ও বাদশা গুরুতর জখম হন।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে বাদশার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং স্থানীয় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজের অনুসারী।

​এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, "গত ২৯ তারিখ ব্রাজিল বনাম জাপান খেলাকে কেন্দ্র করে তাদের হাতাহাতি হয়। এ ঘটনার এক দিন পর আবারও এই বিষয়টি নিয়ে মারামারি হয়। পরবর্তীতে আজ রাত ৮টার দিকে নবোদয় বাজারের পাশে একটি সালিশ বৈঠক হয়। বৈঠকের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আবুল বাশার বাদশা ও সাদ্দাম নামে দুই বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আবুল বাসার বাদশাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

জড়িতদের বিষয়ে তিনি আরও জানান, "ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আমাদের পুলিশের একাধিক টিম ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ব্রাজিলের খেলা নিয়ে বিরোধ: সালিশে বিএনপি নেতা খুন, জখম ১

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত