সংবাদ

জুলাই নিয়ে কটূক্তি, শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

জুলাই নিয়ে কটূক্তি, শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি
ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে শুক্রবার (৩ জুলাই) সকালে।সংগঠনটির তিন পদধারী কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা অভিযোগে স্বাক্ষর করেছেন।

শনিবার (৪ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ ও ৩০ হাজারের বেশি আহতের আত্মত্যাগ রয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি এই আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাবলী নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ ।

শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়েছে ।

মেহের আফরোজ শাওন জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত বা সাজানো ঘটনা’ হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি ‘জুলাইসিডিআই’ হ্যাশট্যাগ ব্যবহার করে একটি পোস্ট দেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

মাহিয়া মাহি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

শাহবাগ থানার ওসি জানান, যেহেতু অভিযোগ সাইবার অপরাধ সম্পর্কিত, সেহেতু তদন্তের জন্য ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ভিডিও ও সংশ্লিষ্ট লিংক যাচাই-বাছাই করবে ।

ডিবি দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মো. তরিকুল ইসলাম জানান, শাহবাগ থানা থেকে এখনো তাদের কাছে ফরওয়ার্ডিং চিঠি আসেনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

জুলাই নিয়ে কটূক্তি, শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত