সংবাদ

আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৩৩ এএম

আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ত্রিশালসহ পুরো ময়মনসিংহ জেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

​সফরের মূল আকর্ষণ কবির জন্মজয়ন্তী উদযাপন হলেও প্রধানমন্ত্রী এখানে একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী আজ সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। এরপর অংশ নেবেন নানা কর্মসূচিতে।

​দুপুর ১২:০০ টা: ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন।

​দুপুর ০২:০০ টা: খাল খনন শেষে ত্রিশাল ডাকবাংলোয় অবস্থান ও মধ্যাহ্নভোজ করবেন।

​বিকেল ০৩:০০ টা: ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

​বিকেল ০৫:০০ টা: ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।

​সন্ধ্যা ০৬:৩০ টা: সফর শেষে তিনি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

​জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে অনেক বছর পর এবার বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পর্যায়ে নজরুলের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। তিন দিনব্যাপী এই নজরুলজয়ন্তী উপলক্ষে ইতিমধ্যেই নজরুল একাডেমি মাঠে ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে। পাশাপাশি একই মাঠের নজরুল মঞ্চে দিনব্যাপী চলছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ময়মনসিংহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত