সংবাদ

ফুলদী নদীতে ব্রীজ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:০৮ পিএম

ফুলদী নদীতে ব্রীজ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর
সাংবাদিকদের সাথে সেতু নিয়ে আলোচনা করছেন প্রতিমন্ত্রী। ছবিঃ সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বহুল প্রত্যাশিত ফুলদী নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে তিনি রসুলপুর খেয়াঘাট এলাকায় পৌঁছে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ২০০২ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও দীর্ঘ সময়েও কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে তিনি মেঘনা-গোমতী সেতুর গজারিয়া প্রান্তে পৌঁছালে তাকে স্বাগত জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

এ সময় সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফুলদী নদীতে ব্রীজ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বহুল প্রত্যাশিত ফুলদী নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে তিনি রসুলপুর খেয়াঘাট এলাকায় পৌঁছে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ২০০২ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও দীর্ঘ সময়েও কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে তিনি মেঘনা-গোমতী সেতুর গজারিয়া প্রান্তে পৌঁছালে তাকে স্বাগত জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

এ সময় সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত