সংবাদ

এএসপির প্রত্যাহারের দাবিতে সোনাগাজী থানা ঘেরাও

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৫০ পিএম

এএসপির প্রত্যাহারের দাবিতে সোনাগাজী থানা ঘেরাও
ফেনীর সোনাগাজীতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ ও থানা ঘেরাও। ছবি : সংবাদ

ফেনীর সোনাগাজীতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুবিদ রায়হানের প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ করেছে বিএনপি। শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১০টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোনাগাজী মডেল থানার সামনে এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ‘কিশোর গ্যাং’ সদস্যদের প্রশ্রয় দেওয়া, পক্ষপাতমূলক আচরণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবি করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকায় কিশোর অপরাধে জড়িত সন্দেহে দুজনকে আটক করার পর পুলিশ ছেড়ে দিয়েছে-এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার রাতে বিএনপি নেতা সৈয়দ আলম ভূঁইয়া ও যুবদল নেতা জাবেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের গাড়ি থেকে এক কিশোর অপরাধীকে যুবদলের নামধারী কয়েকজন ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় ছাত্রলীগ ক্যাডারদের আশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন তারা।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনাগাজী মডেল থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে নেতাকর্মীরা সন্দেহভাজন আরও ৪ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বলেন, ‘উক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সালিশ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। জনগণের দাবির মুখেই নেতাকর্মীরা এই বিক্ষোভ করেছেন।’ যুবদল নেতা খুরশিদ আলমের অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা থানায় বসে কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে আড্ডা দেন এবং তাদের সুরক্ষা দেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, কিশোর অপরাধে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে থানায় অপরাধীদের আড্ডার সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সৈয়দ মুবিদ রায়হানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

এএসপির প্রত্যাহারের দাবিতে সোনাগাজী থানা ঘেরাও

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত