নারীর অর্থনৈতিক ক্ষমতায়নই প্রকৃত মুক্তির পথ এই দর্শনকে ধারণ করে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম সেলিমা আহমাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে তার স্মরণে এবং সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘উই সেলিমা’ (ওম্যান এন্টারপ্রেনিউরস, স্কিলস, এমপ্লয়মেন্ট, লিডারশিপ, আইসিটি থ্রু মেন্টরশিপ অ্যান্ড অ্যাক্সিলারেশন) শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর গুলশান ক্লাবে সেলিমা আহমাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল, স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। গত ২১ জুন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই নারী উদ্যোক্তা।
অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এরপর সেলিমা আহমাদের জীবন, কর্ম ও নারী উদ্যোক্তা উন্নয়নে তার অনবদ্য অবদানের ওপর নির্মিত ‘জার্নি অব সেলিমা আহমাদ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ডিজিটাল স্মারক ক্রেস্টও উন্মোচন করা হয়।
স্মরণসভায় স্বাগত বক্তব্যে বিডব্লিউসিসিআই-এর সভাপতি সঙ্গীতা আহমেদ বলেন, ‘সেলিমা আহমাদের দূরদর্শী নেতৃত্ব ও নিরলস পরিশ্রম নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। তার আজীবনের সংগ্রাম ও আদর্শ বিডব্লিউসিসিআই-এর ভবিষ্যৎ পথচলার পাথেয় হয়ে থাকবে। তার অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিডব্লিউসিসিআই-এর ২৫ বছর পূর্তি ও ‘উই সেলিমা’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন। নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও সেলিমা আহমাদের স্বামী আবদুল মতলুব আহমাদ সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিয়ে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে বছরব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্বের বিকাশ, আইসিটি প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বাজার সংযোগ স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।
আবেগঘন বক্তব্যে আবদুল মতলুব আহমাদ তার প্রয়াত সহধর্মিণীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, সেলিমা আহমাদ কেবল একজন সফল উদ্যোক্তাই ছিলেন না, তিনি ছিলেন হাজারো নারীর অনুপ্রেরণার বাতিঘর। নারীদের স্বাবলম্বী করতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।
বিডব্লিউসিসিআই-এর পরিচালক রিদমা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি ও অনলাইনে যুক্ত হয়ে শ্রদ্ধা জানান। ভিডিও ও লিখিত বার্তা পাঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) নির্বাহী পরিচালক অ্যান্ড্রু উইলসন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, শ্রীলঙ্কা উইমেন চেম্বার অব কমার্সের চিত্রাঞ্জলি দিসানায়েক এবং আইসিসি ওয়ার্ল্ড চেম্বার্স ফেডারেশনের চেয়ার মেরি-ক্রিস্টিন ওগলি।
এছাড়া স্মৃতিচারণ করেন বিডব্লিউসিসিআই-এর বোর্ড সদস্য তানিয়া করিম, সেলিনা কাদের, প্রীতি চক্রবর্তী, লিপি খন্দকার ও শাহানা জেফরিন। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের পরিচালক নুসরাত আমিন মির্জা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই সমবেত কণ্ঠে ‘ধন ধান্য পুষ্প ভরা’ দেশাত্মবোধক গানটি পরিবেশন করেন। আমন্ত্রিত অতিথিরা স্মৃতিচারণ বইয়ে স্বাক্ষর করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সেলিমা আহমাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন