সংবাদ

চেয়ারম্যানের লালিত বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম

চেয়ারম্যানের লালিত বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন। ছবি : সংবাদ

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নে বসতবাড়িতে হামলা, লুটপাট ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কাসিমাবাদ এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ইউনিয়নের কাসিমাবাদ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন ও তার অনুসারী ‘খাজা বাহিনীর’ অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ।  শুক্রবার দিনেদুপুরে ওই বাহিনী স্থানীয়দের বাড়িতে ঢুকে বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে এবং লুটপাট চালায়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, শহীদ শেখ, আজাব হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, এই বাহিনী এর আগে ওবায়দুল নামের এক ব্যবসায়ীকে হত্যা করলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের ভয়ে বর্তমানে অনেকে বাড়িতে থাকতে পারছেন না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

চেয়ারম্যানের লালিত বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নে বসতবাড়িতে হামলা, লুটপাট ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কাসিমাবাদ এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ইউনিয়নের কাসিমাবাদ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন ও তার অনুসারী ‘খাজা বাহিনীর’ অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ।  শুক্রবার দিনেদুপুরে ওই বাহিনী স্থানীয়দের বাড়িতে ঢুকে বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে এবং লুটপাট চালায়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, শহীদ শেখ, আজাব হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, এই বাহিনী এর আগে ওবায়দুল নামের এক ব্যবসায়ীকে হত্যা করলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের ভয়ে বর্তমানে অনেকে বাড়িতে থাকতে পারছেন না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত