গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে।
রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছিল ১৩ শিশু। সেই ধারাবাহিকতায় আরও একদিনে মৃত্যু বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে মোট ৫২৮ শিশু। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৯৪১ শিশুর শরীরে। হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৮২৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ৯৬২ জন।
বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা নেওয়া ও সচেতনতা বাড়ানোই এই রোগের প্রকোপ কমাতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের সতর্ক থাকার এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন