সংবাদ

সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে ঘিরে বিশেষ ‘বাংলা খেয়াল’ অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:১৯ পিএম

সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে ঘিরে বিশেষ ‘বাংলা খেয়াল’ অনুষ্ঠান

সঙ্গীতজ্ঞ আজাদ রহমান– এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর পরিবাগস্থ ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্র’-এ অনুষ্ঠিত হলো বিশেষ ‘বাংলা খেয়াল’ অনুষ্ঠান। আয়োজন করে ‘রঞ্জন বাংলা ধ্রুপদ খেয়াল সঙ্গীত পরম্পরা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ও একমাত্র আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ।

অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করেন উস্তাদ করিম শাহাবুদ্দিন, জুলিয়েট সুস্মিতা বাড়ৈ, অনিল কুমার সাহা, রঞ্জন চন্দ্র সরকার, সুমন চৌধুরী, ড. প্রিয়াংকা গোপ, রতন চন্দ্র মজুমদার, জুলি শারমিলী, প্রথমা রানী সরকার, স্বয়ংপ্রভা সরকার হৃদ, উৎসব ম-ল, মেহজাবিন নাজ শায়নাসহ আরও অনেকে।

স্মৃতিচারণ করতে গিয়ে সেলিনা আজাদ বলেন, “আজাদ রহমান সারাজীবন সঙ্গীতকে এবাদতের মতো করে ভালোবেসেছেন। বাংলা খেয়াল নিয়ে তার গবেষণা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত হলে সেটি আমাদের সঙ্গীতাঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অবদান হবে।”

রঞ্জন চন্দ্র সরকার বলেন, “আমরা যুগের পর যুগ শ্রদ্ধার সঙ্গে আজাদ রহমান স্যারকে স্মরণ করে যেতে চাই।”

উল্লেখ্য, ১৯৭৩ সালে আজাদ রহমানের সঙ্গে সেলিনা আজাদের বিয়ে হয়। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ সিনেমায় তার গাওয়া ‘মনেরই রঙ্গে রাঙ্গাবো’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে ঘিরে বিশেষ ‘বাংলা খেয়াল’ অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সঙ্গীতজ্ঞ আজাদ রহমান– এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর পরিবাগস্থ ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্র’-এ অনুষ্ঠিত হলো বিশেষ ‘বাংলা খেয়াল’ অনুষ্ঠান। আয়োজন করে ‘রঞ্জন বাংলা ধ্রুপদ খেয়াল সঙ্গীত পরম্পরা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ও একমাত্র আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ।

অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করেন উস্তাদ করিম শাহাবুদ্দিন, জুলিয়েট সুস্মিতা বাড়ৈ, অনিল কুমার সাহা, রঞ্জন চন্দ্র সরকার, সুমন চৌধুরী, ড. প্রিয়াংকা গোপ, রতন চন্দ্র মজুমদার, জুলি শারমিলী, প্রথমা রানী সরকার, স্বয়ংপ্রভা সরকার হৃদ, উৎসব ম-ল, মেহজাবিন নাজ শায়নাসহ আরও অনেকে।

স্মৃতিচারণ করতে গিয়ে সেলিনা আজাদ বলেন, “আজাদ রহমান সারাজীবন সঙ্গীতকে এবাদতের মতো করে ভালোবেসেছেন। বাংলা খেয়াল নিয়ে তার গবেষণা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত হলে সেটি আমাদের সঙ্গীতাঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অবদান হবে।”

রঞ্জন চন্দ্র সরকার বলেন, “আমরা যুগের পর যুগ শ্রদ্ধার সঙ্গে আজাদ রহমান স্যারকে স্মরণ করে যেতে চাই।”

উল্লেখ্য, ১৯৭৩ সালে আজাদ রহমানের সঙ্গে সেলিনা আজাদের বিয়ে হয়। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ সিনেমায় তার গাওয়া ‘মনেরই রঙ্গে রাঙ্গাবো’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত