সংবাদ

শরীফ ও স্বরলিপি’র কণ্ঠে নতুন দ্বৈতগান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৩০ পিএম

শরীফ ও স্বরলিপি’র কণ্ঠে নতুন দ্বৈতগান

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন দ্বৈতগান ‘তুমি আসবে বলে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শরীফ ও স্বরলিপি। গানটির কথা ও সুর করেছেন হাবিব মোস্তফা এবং সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

ঈদ উপলক্ষে নির্মিত নান্দনিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে ‘তিন তার’ ইউটিউব চ্যানেলে। ভিডিওটি পরিচালনা করেছেন ইব্রাহিম আহমেদ। এতে মডেল হিসেবেও দেখা গেছে শরীফ ও স্বরলিপিকে।

গানটি নিয়ে হাবিব মোস্তফা বলেন, “শরীফের কণ্ঠে রয়েছে আলাদা মায়া ও আকর্ষণীয় উচ্চারণভঙ্গি। স্বরলিপির গায়কীও ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। তাই গানটির প্রতিটি অংশ অত্যন্ত যতœ নিয়ে তৈরি করা হয়েছে।”

শরীফ বলেন, “ভালোবাসা একটি পবিত্র অনুভূতি, যা সহজে প্রকাশ করা যায় না। ‘তুমি আসবে বলে’ গানটির মাধ্যমে সেই অনুভূতিকে সুরে ও কথায় প্রকাশের চেষ্টা করা হয়েছে।”

অন্যদিকে স্বরলিপি জানান, সহজ কথা, মিষ্টি সুর ও পরিচ্ছন্ন সংগীতায়োজনে তৈরি এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। ঈদ আনন্দকে আরও রাঙিয়ে দিতেই গানটি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

শরীফ ও স্বরলিপি’র কণ্ঠে নতুন দ্বৈতগান

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন দ্বৈতগান ‘তুমি আসবে বলে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শরীফ ও স্বরলিপি। গানটির কথা ও সুর করেছেন হাবিব মোস্তফা এবং সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

ঈদ উপলক্ষে নির্মিত নান্দনিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে ‘তিন তার’ ইউটিউব চ্যানেলে। ভিডিওটি পরিচালনা করেছেন ইব্রাহিম আহমেদ। এতে মডেল হিসেবেও দেখা গেছে শরীফ ও স্বরলিপিকে।

গানটি নিয়ে হাবিব মোস্তফা বলেন, “শরীফের কণ্ঠে রয়েছে আলাদা মায়া ও আকর্ষণীয় উচ্চারণভঙ্গি। স্বরলিপির গায়কীও ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। তাই গানটির প্রতিটি অংশ অত্যন্ত যতœ নিয়ে তৈরি করা হয়েছে।”

শরীফ বলেন, “ভালোবাসা একটি পবিত্র অনুভূতি, যা সহজে প্রকাশ করা যায় না। ‘তুমি আসবে বলে’ গানটির মাধ্যমে সেই অনুভূতিকে সুরে ও কথায় প্রকাশের চেষ্টা করা হয়েছে।”

অন্যদিকে স্বরলিপি জানান, সহজ কথা, মিষ্টি সুর ও পরিচ্ছন্ন সংগীতায়োজনে তৈরি এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। ঈদ আনন্দকে আরও রাঙিয়ে দিতেই গানটি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত