ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আলোচিত দুই সিনেমা প্রিন্স ও রাক্ষস এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২১ মে থেকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ দেখা যাবে সিনেমা দুটি।
শাকিব খান অভিনীত
‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া
ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির
আগে সিনেমাটির সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নতুনভাবে উন্নত করা হয়েছে।
অন্যদিকে রাক্ষস
নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়। রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয়
করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। বিশেষ একটি গানে অংশ
নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
সংশ্লিষ্টরা জানিয়েছেন,
আরও বেশি দর্শকের কাছে সিনেমা দুটি পৌঁছে দিতেই ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে। নতুন
ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ প্রাথমিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে সাবস্ক্রিপশনভিত্তিক সেবা
দেবে। পরে অ্যান্ড্রয়েড, আইওএস ও স্মার্ট টিভি প্ল্যাটফর্মেও এটি চালুর পরিকল্পনা রয়েছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন