ঈদুল আজহায় রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ২০ বছর পর এবার দেশের মাটিতে কোরবানি দেবেন তিনি। সর্বশেষ ২০০৬ সালে দেশে কোরবানি দিয়েছিলেন তারেক রহমান, এরপর দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে এটিই হতে যাচ্ছে তার প্রথম কোরবানি।
রোববার (২৪ মে) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ঈদ উদযাপনের পাশাপাশি ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি নিরসনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। এবার তার পক্ষ থেকে কতটি পশু কোরবানি দেওয়া হবে, তা আগামী দু-এক দিনের মধ্যে জানা যাবে।
শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দলীয় সিনিয়র নেতা রাজধানীতে ঈদের নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহ ও রাজধানীর বিভিন্ন স্থানে যারা ঈদের নামাজ আদায় করবেন তাদের মধ্যে রয়েছেন, খন্দকার মোশাররফ হোসেন (স্থায়ী কমিটির সদস্য), নজরুল ইসলাম খান (প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা), সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্রমন্ত্রী), বেগম সেলিমা রহমান (স্থায়ী কমিটির সদস্য), এ জেড এম জাহিদ হোসেন (সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী), মো. নূরুল ইসলাম (জাতীয় সংসদের চিফ হুইপ), রুহুল কবির রিজভী (প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব)।
সরকারের অধিকাংশ মন্ত্রী এবং সংসদ সদস্য নিজ নিজ এলাকায় তৃণমূলের জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার বাইরে থাকবেন বলেও জানান শায়রুল কবির খান। অনেকের সঙ্গে কথা বলে গণমাধ্যমকে তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী) ঠাকুরগাঁও, আবদুল মঈন খান (স্থায়ী কমিটির সদস্য) পলাশ-নরসিংদী, আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থমন্ত্রী) চট্টগ্রাম, ইকবাল হাসান মাহমুদ টুকু (বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী) সিরাজগঞ্জ, হাফিজ উদ্দিন আহমেদ (জাতীয় সংসদের স্পিকার) ভোলা, কায়সার কামাল (জাতীয় সংসদের ডেপুটি স্পিকার) নেত্রকোনায় (নিজ সংসদীয় আসন) ঈদের নামাজ আদায় করবেন।
দলীয় সূত্র জানিয়েছে, ঈদের নামাজ আদায় শেষে ঢাকায় অবস্থান করা সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। সমাধি প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ারও আয়োজন করা হয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন