যারা জাতীয়তাবাদের দোহাই দিয়ে রাজনীতি করছেন, তারা আসলে 'জাতীয়তাবাদের ব্যবসা' করছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অবিলম্বে এই ব্যবসা বন্ধ করে সীমান্ত হত্যা বন্ধ ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন। নিজেদের জাতীয়তাবাদী সরকার দাবি করলেও আপনারা সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ করতে পারছেন না; জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করুন।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘সংসদেই বলা হয়েছে কক্সবাজার মাদক কারবারের সূতিকাগার। স্বরাষ্ট্রমন্ত্রী যদি তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে না পারেন, তবে সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবেন? কালীগঞ্জসহ দেশের প্রতিটি জেলা-উপজেলা আজ মাদকের অভয়ারণ্য।’

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন