সংবাদ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংবাদ

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তার জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইনের একটি মামলায় জুয়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনি ফাঁকি দিয়ে তিনি পলাতক থাকলেও মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি সদর বাজার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাকিবুল হাসান জুয়েল একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং পরোয়ানাভুক্ত সব আসামিকে আইনের আওতায় আনতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তার জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইনের একটি মামলায় জুয়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনি ফাঁকি দিয়ে তিনি পলাতক থাকলেও মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি সদর বাজার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাকিবুল হাসান জুয়েল একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং পরোয়ানাভুক্ত সব আসামিকে আইনের আওতায় আনতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত