ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে হঠাৎ সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।
মঙ্গলবার (২৭ মে) সকালে জেলা প্রশাসক বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখানে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহন চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তার সঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামিমা পারভীন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে ঈদযাত্রায় যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন তিনি।
বাসস্ট্যান্ড পর্যবেক্ষণ শেষে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সাভারের টাকসুর মাঠ পশুর হাট পরিদর্শন করেন। সেখানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা, হাসিল আদায় ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এরপর রেডিও কলোনি পশুর হাটও পরিদর্শন করেন তিনি। দুপুর সোয়া ১টায় তিনি সাভার তদারকি শেষ করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে কেরানীগঞ্জের মেলেনিয়াম সিটির সুলতানি পশুর হাটও পরিদর্শন করেন ঢাকার জেলা প্রশাসক।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন