সংবাদ

ঈদে বর্ণাঢ্য উপস্থিতি নিয়ে লামিমা লাম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:০৩ পিএম

ঈদে বর্ণাঢ্য উপস্থিতি নিয়ে লামিমা লাম

এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী লামিমা লাম ধীরে ধীরে নিজেকে ছোটপর্দার একজন নির্ভরযোগ্য অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করছেন। আজ থেকে ঠিক ছয় বছর আগে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফীন অমি’র একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পেশাদার অভিনেত্রী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। সেই শুরু থেকে আজ পর্যন্ত নিয়মিত কাজ, অভিনয়ের প্রতি একাগ্রতা এবং নিজেকে প্রতিনিয়ত ভাঙাগড়ার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের সম্ভাবনাময় মুখগুলোর একজন।

এই ছয় বছরে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ভিন্নধর্মী গল্পের নাটক। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ে যেমন বেড়েছে তার পরিপক্বতা, তেমনি একজন পেশাদার শিল্পী হিসেবে বেড়েছে দায়িত্ববোধ ও কাজের প্রতি মনোযোগ। অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের অবস্থানও শক্ত করেছেন ইন্ডাস্ট্রিতে। বর্তমানে গল্প ও চরিত্র বেছে কাজ করার দিকেও বেশ সচেতন তিনি।

আসন্ন ঈদ উপলক্ষে এবারও দর্শকদের সামনে এক বর্ণাঢ্য উপস্থিতি নিয়ে হাজির হচ্ছেন লামিমা লাম। ইতোমধ্যে তিনি নির্মাতা আদিফ হাসান, রেজা মাহমুদ, নাজমুল রনি এবং আনিসুর রহমান রাজীব–এর নির্দেশনায় নির্মিত বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিটি নাটকেই তার চরিত্র ভিন্নধর্মী এবং দর্শকের ভালো লাগার মতো করেই নির্মাণ করা হয়েছে।

নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি প্রাণের একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মুন্না। বিজ্ঞাপনটির মাধ্যমে তার প্রাণবন্ত উপস্থিতি দর্শকের নজর কাড়বে বলেই আশা করছেন নির্মাতারা।

এদিকে বড়পর্দাতেও কাজের প্রস্তাব পাচ্ছেন লামিমা লাম। কিছুদিন আগে নির্মাতা আব্দুস সামাদ খোকন– এর একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও গল্প ও পরিকল্পনা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় সেই সিনেমায় কাজ করতে আগ্রহ দেখাননি তিনি। তবে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলচ্চিত্রে নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে তার।

ব্যক্তিজীবন প্রসঙ্গে লামিমা লাম বলেন, “আমার বাবা-মা, দুই ভাই ও এক বোনকে নিয়ে আমার সুখের জীবন। তাদের আরও সুখে রাখার জন্য, সুন্দর জীবনের জন্য আমি কাজ করে যেতে চাই। একজন অভিনেত্রী হিসেবে আমি এখনো অনেক কিছু শেখার পর্যায়ে আছি। নিজেকে অভিনয়ের চূড়ান্ত জায়গায় দেখতে চাই। দর্শকের অনেক প্রিয় একজন অভিনেত্রী হতে চাই।”

তিনি আরও জানান, অভিনয়জীবনে সহায়তা ও অনুপ্রেরণার জন্য নির্মাতা, নাট্যকার, প্রযোজক ও সহশিল্পীদের প্রতিও তিনি কৃতজ্ঞ।

আন্তর্জাতিক আয়োজনেও অংশ নিয়েছেন লামিমা লাম। ২০২৪ সালে খান মোহাম্মদ আলী– এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা’য় অংশগ্রহণ করেছিলেন তিনি। আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এবারের ‘আনন্দ মেলা’তেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

২০২০ সালে ব্যাচেলর পয়েন্ট– এর তৃতীয় সিজনে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান লামিমা লাম। এরপর তিনি কাজ করেছেন ‘অসময়’, ‘গুডবাজ’, ‘বিদেশ’, ‘হোটেল রিল্যাক্স’, ‘গফ’, ‘আমাদের ডিভোর্স’, ‘প্রেমের কোরবানী’, ‘লোভী সন্তান’, ‘অস্থির ব্যাচেলর’ ও ‘টিট ফর ট্যাট’সহ নানা জনপ্রিয় নাটক ও ওটিটি কনটেন্টে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

ঈদে বর্ণাঢ্য উপস্থিতি নিয়ে লামিমা লাম

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত