সংবাদ

শান সায়েক ও প্রিয়াংকার কণ্ঠে ‘গীতবিতান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

শান সায়েক ও প্রিয়াংকার কণ্ঠে ‘গীতবিতান’

নতুন বাংলা গান ‘গীতবিতান’ এ কণ্ঠ দিয়েছেন মেধাবী সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী শান সায়েক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়–এর সংগীত বিভাগের চেয়ারম্যান প্রিয়াংকা গোপ। যদিও গানটি প্রকাশ হয়েছে বেশ কিছুদিন আগে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এর শ্রোতাপ্রিয়তা।

সংশ্লিষ্টদের মতে, কিছু গান প্রকাশের সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তা না পেলেও ধীরে ধীরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। ‘গীতবিতান’ ঠিক তেমনই একটি গান। গানটির কথা লিখেছেন ওয়ালিদ হাসান। সুর ও সংগীত পরিচালনা করেছেন শান সায়েক নিজেই।

শান সায়েক বলেন, “এই গানটির কথা আমার কাছে ভীষণ প্রিয়। আমি সাধারণত যে ধরনের গান গাইতে আগ্রহী, এটি ঠিক সে ধরনেরই একটি গান। গানটি মূলত বিভিন্ন রাগের আবহে তৈরি করা হয়েছে।” তিনি আরও বলেন, “ওয়ালিদ হাসান ভাই খুব যতœ নিয়ে গানটি লিখেছেন। আমিও চেষ্টা করেছি মন দিয়ে এর সুর ও সংগীতায়োজন করতে। প্রকাশের পর ধীরে ধীরে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, এই গান দীর্ঘদিন শ্রোতাদের মনে বেঁচে থাকবে।” সহশিল্পী হিসেবে প্রিয়াংকা গোপ–কে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, “এই গানটি প্রিয়াংকার কণ্ঠেই সবচেয়ে বেশি মানাবে বলে মনে হয়েছে। সে খুব যতœ নিয়েই গানটি গেয়েছে।”

প্রিয়াংকা গোপ বলেন, “শান ভাইয়ের সঙ্গে এবারই প্রথম দ্বৈত গান গাইলাম। এর আগে তাঁর সংগীতায়োজনে গান গাওয়ার সুযোগ হয়েছিল।” গানটির কথার প্রশংসা করে তিনি বলেন, “‘অভিমানেরা যেন ইমন কল্যাণ, না বলা কথাগুলো গীতবিতান, তুমি খাম্বাজ হলে আমি সোহিনী, তুমি রাগ আমি তার রাগিনী’—এই লাইনগুলো পড়লেই বোঝা যায়, কত গভীর চিন্তা থেকে গানটি লেখা হয়েছে।”

তিনি আরও বলেন, “ধন্যবাদ ওয়ালিদ হাসান ভাইকে এত সুন্দর গীতিকবিতার সঙ্গে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। আর শান ভাইকে ধন্যবাদ এমন সুন্দর সুরের একটি গানে আমাকে রাখার জন্য। এই গান সবসময় আমার পছন্দের তালিকার শীর্ষে থাকবে।” সংগীতপ্রেমীদের মতে, শাস্ত্রীয় রাগের আবহ, কাব্যিক কথা এবং মেলোডিয়াস সুরের সমন্বয়ে ‘গীতবিতান’ হয়ে উঠেছে ভিন্নধর্মী এক রোমান্টিক গান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

শান সায়েক ও প্রিয়াংকার কণ্ঠে ‘গীতবিতান’

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত