শুরু হয়েছে জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলা– এর চতুর্থ মৌসুম। নতুন মৌসুমের সূচনা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘রুম ঝুম’ দিয়ে। কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। চতুর্থ মৌসুমের প্রথম গান হিসেবে ‘রুম ঝুম’কে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। গানটির মূল সুর এসেছে অটোমান–তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে।
পরে কাজী নজরুল
ইসলাম এই সুরকে বাংলায় রূপ দিয়ে বর্ষার আবহে একটি জনপ্রিয় গান তৈরি করেন। সময়ের সঙ্গে
গানটি বাংলার সংস্কৃতির অংশ হয়ে উঠলেও এর মূল ইতিহাস অনেকের কাছেই অজানা ছিল। নতুন
সংস্করণে সেই ইতিহাস ও সাংস্কৃতিক সংযোগকে আধুনিক সংগীতায়োজনের মাধ্যমে নতুনভাবে তুলে
ধরা হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন
তুরস্কের দুই শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এতে গানটি আন্তর্জাতিক মাত্রা
পেয়েছে।
এই গানের মাধ্যমে
কোক স্টুডিও বাংলার মঞ্চে প্রথমবারের মতো অভিষেক হয়েছে মাহতিম শাকিবের। অন্যদিকে নুসরাত
জাহান জানান, গানটি তার জন্য অত্যন্ত আবেগপূর্ণ, কারণ এর সংগীত প্রযোজকের সঙ্গে তার
দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আয়োজকদের মতে, এবারের মৌসুমে মোট আটটি গান প্রকাশ করা হবে।
প্রতিটি গান ভিন্ন ভিন্ন অনুভূতি, গল্প এবং সংগীতধারাকে তুলে ধরবে। কোক স্টুডিও বাংলা
আশা করছে, এই মৌসুমও বাংলা সংগীতকে বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচিত করবে।
২০২২ সালে যাত্রা
শুরুর পর থেকে কোক স্টুডিও বাংলা বাংলা সংগীতকে নতুনভাবে উপস্থাপন করে আসছে। লোকসংগীত,
নজরুলগীতি এবং আধুনিক সংগীতের সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্ম এবারও সেই ধারাবাহিকতা বজায়
রেখেছে। নির্মাতাদের মতে, শত বছরের পুরোনো একটি তুর্কি লোকসুর যখন বাংলার কবিতার সঙ্গে
যুক্ত হয়, তখন তা সংস্কৃতির ধারাবাহিক চলমান যাত্রাকেই প্রকাশ করে—এই ভাবনাই নতুন মৌসুমের
মূল অনুপ্রেরণা। সব মিলিয়ে ‘রুম ঝুম’-এর মাধ্যমে শুরু হওয়া এই নতুন মৌসুম বাংলা সংগীতপ্রেমীদের
জন্য এক নতুন, আধুনিক ও আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন