আসন্ন ঈদকে ঘিরে দর্শকদের জন্য বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে বৈশাখী টিভি। চ্যানেলটির বিশেষ ঈদ আয়োজনে প্রচার হবে দুটি গানের অনুষ্ঠান— ‘বৈশাখীর সকালের গান’ এবং ‘গানে গানে ঈদ আনন্দ’। অনুষ্ঠান দুটিতে অংশ নেবেন দেশের জনপ্রিয় ও তারকা শিল্পীরা।
বিশেষ এই সংগীতানুষ্ঠান
দুটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। এছাড়া প্যানেল প্রযোজক ও সহকারী প্রযোজকের দায়িত্ব
পালন করছেন যথাক্রমে মামুন আবদুল্লাহ, জাহিদুল হাসান রাজীব এবং সুভদ্র দেবনাথ।
ঈদের সাত দিন প্রতিদিন
সকাল ১১টা থেকে প্রচার হবে ‘গানে গানে ঈদ আনন্দ’। অনুষ্ঠানটিতে গান পরিবেশন করবেন জনপ্রিয়
সংগীতশিল্পী আতিক হাসান, নোলক, লিজা, মুহিন খান, কাজী শুভ, ঐশী, প্রিয়াংকা বিশ্বাস,
আয়শা জেবীন দীপা, নদী, গামছা পলাশ, সাদিয়া লিজা এবং ইসরাত জাহান জুঁই।
অনুষ্ঠানটি উপস্থাপনা
করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রশিদ এবং আসিন জাহান।
অন্যদিকে ঈদের সাত
দিন প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। অনুষ্ঠানে অংশ নেবেন
কিংবদন্তি সংগীতশিল্পী খুরশিদ আলম, অনিমা রায়, দেবলিনা সুর, আফসানা রুনা, শবনম প্রিয়াংকা,
হৈমন্তী রক্ষিত এবং অনিন্দিতা অথি।
এছাড়াও ঈদ উপলক্ষে
প্রতিদিন দুপুর ১টা থেকে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ঈদে মুক্তিপ্রাপ্ত
সিনেমার জনপ্রিয় গান নিয়ে সাজানো এই অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন নিকোলাস হীরা। অনুষ্ঠানটি
উপস্থাপনা করেছেন তমা রশিদ।
বৈশাখী টিভির এবারের
ঈদ আয়োজন সংগীতপ্রেমী দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন