সংবাদ

অস্ট্রেলিয়ায় সম্মাননায় ভূষিত ইমরানের ‘আই কিংস’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:০৬ পিএম

অস্ট্রেলিয়ায় সম্মাননায় ভূষিত ইমরানের ‘আই কিংস’

এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল সম্প্রতি তার ব্যান্ডদল ‘আই কিংস’কে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অংশ নিয়েছিলেন এক জমকালো সংগীত আয়োজনে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে অনুষ্ঠিত সেই শোতে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন ইমরান ও তার ব্যান্ড সদস্যরা।

সিডনিতে আয়োজিত ‘ফাগুন হাওয়া ফেস্ট ২০২৬’এ অংশ নিয়ে একের পর এক জনপ্রিয় গানে মাতিয়ে তোলেন তারা। পুরো আয়োজনে প্রবাসী দর্শকদের উচ্ছ্বাস, ভালোবাসা এবং অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানজুড়ে ইমরানের পরিবেশনা যেমন দর্শকদের আবেগাপ্লুত করেছে, তেমনি ব্যান্ড ‘আই কিংস’-এর লাইভ মিউজিকও পেয়েছে ব্যাপক প্রশংসা।

তবে এই সফরের সবচেয়ে বড় অর্জন আসে অনুষ্ঠান শেষে। অস্ট্রেলিয়ার সংসদ সদস্য মার্ক কোর ইমরান ও তার ব্যান্ডদলকে সম্মাননাসূচক একটি সার্টিফিকেট প্রদান করেন। জানা গেছে, এবারই প্রথম বাংলাদেশের কোনো ব্যান্ডদল সিডনিতে প্রয়োজনীয় নিয়মকানুন মেনে সফলভাবে শো সম্পন্ন করায় এ ধরনের স্বীকৃতি অর্জন করলো।

এই সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার সিডনিতে সফল শো শেষে এরইমধ্যে আমরা পুরো ব্যান্ডদল নিয়ে যুক্তরাষ্ট্রে জুলাই মাসের শোর জন্য ভিসাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর সিডনিতে এমপি মার্ক কোরের হাত থেকে যে সম্মাননাসূচক সার্টিফিকেট পেয়েছি, তা আমাদের জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। অস্ট্রেলিয়ার একজন সংসদ সদস্যের কাছ থেকে এই ধরনের সম্মাননা পাওয়া নিঃসন্দেহে গর্বের।”

তিনি আরও বলেন, “যারা আমাদের সিডনিতে আমন্ত্রণ জানিয়েছেন এবং পুরো আয়োজনকে সফল করেছেন, তাদের প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”

ইমরান জানান, আগামী জুলাই মাসে খান মোহাম্মদ আলী–এর আমন্ত্রণে তিনি ও তার ব্যান্ডদল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আরও ১৫ থেকে ২০টি স্টেজ শো করার পরিকল্পনাও রয়েছে তাদের। বিষয়টি নিয়ে পুরো ব্যান্ডদলই এখন দারুণ উচ্ছ্বসিত।

‘আই কিংস’ ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে আছেন রাজীব ঘোষ। সংগীতাঙ্গনে এই সময়ের মেধাবী গিটারিস্টদের একজন হিসেবে পরিচিত তিনি। অস্ট্রেলিয়া সফর ও সম্মাননা প্রসঙ্গে রাজীব ঘোষ বলেন,

“আই কিংস-এর হয়ে দেশে-বিদেশে নিয়মিত স্টেজ শো করছি। অস্ট্রেলিয়ার এমপির কাছ থেকে যে সম্মাননা পেয়েছি, তা সত্যিই আমাদের জন্য অনেক বড় অর্জন। আশা করছি, আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রেও প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধ করতে পারবো। এখন শুধু সেই সময়ের অপেক্ষা।”

‘আই কিংস’ ব্যান্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কিবোর্ডে কাইয়ূম খান, ড্রামসে সজল কুমার সাহা এবং বেজ গিটারে জাহাঙ্গীর আলম জনি।

আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সংগীতকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত ইমরান ও তার ব্যান্ডদল। তাদের এই অর্জন সংগীতাঙ্গনের জন্যও ইতিবাচক এক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

অস্ট্রেলিয়ায় সম্মাননায় ভূষিত ইমরানের ‘আই কিংস’

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত