প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভালোবেসেছিলাম’। নাটকটি নির্মাণ করেছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। আসন্ন ঈদে নাটকটি প্রচার হবে চ্যানেল আই এর পর্দায়।
চ্যানেল কর্তৃপক্ষ
জানিয়েছে, ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দর্শকরা দেখতে পাবেন নাটকটি। ঈদের বিশেষ
আয়োজনে পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এ নাটকটি
দর্শকদের জন্য আলাদা আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাটকটি প্রসঙ্গে
আবুল হায়াত বলেন, “ভালোবেসেছিলাম’ নাটকটি আমাদের প্রিয় মানুষ, প্রিয় সাহিত্যিক রাবেয়া
খাতুনের লেখা গল্প থেকে নেওয়া। চমৎকার একটি গল্প। নাটকটিতে অনেক কিছু উঠে আসবে। গল্পটা
আমার খুব পছন্দ হয়েছে। দর্শকদেরও পছন্দ হবে।”
নাটকটি পরিচালনার
পাশাপাশি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন আবুল হায়াত। এছাড়া নাটকটিতে
আরও অভিনয় করেছেন ডলি জহুর, জাকিয়া বারী মম, রওনক হাসানসহ আরও অনেকে।
জানা গেছে, নাটকটির
গল্পে ভালোবাসা, স্মৃতি, সম্পর্কের গভীরতা এবং জীবনের নানা আবেগঘন মুহূর্ত উঠে আসবে।
রাবেয়া খাতুনের গল্পের আবেগময় উপস্থাপন এবং আবুল হায়াতের নির্মাণশৈলী নাটকটিকে আরও
বিশেষ করে তুলেছে।
এর আগেও চলতি বছরের
রোজার ঈদে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ‘সখিনা’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন
আবুল হায়াত। সেটিও দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। ফলে ‘ভালোবেসেছিলাম’ নিয়েও দর্শকদের
প্রত্যাশা বেশ উঁচুতে।
বর্তমানে নির্মাণের
পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন আবুল হায়াত। এবারের ঈদেও তার অভিনীত বেশ কয়েকটি
নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন