সংবাদ

ঈদে আসছে লিজার ‘তোমার রোদেলা আকাশে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:৩১ পিএম

ঈদে আসছে লিজার ‘তোমার রোদেলা আকাশে’

জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা আগামী ঈদ উপলক্ষে নিয়ে আসছেন নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’। গানটি প্রকাশ পাবে লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’তে।

গানটির কথা লিখেছেন লালন লোহানী এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ। এতে লিজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী অনিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। ভিডিওতে অভিনয় করেছেন আরোহী মিম ও সাকিব সিদ্দিকী।

নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, ‘তোমার রোদেলা আকাশে’ বেশ কিছুদিন পর আমার নতুন মৌলিক গান। গানটির কথা ও সুর দুটোই অসাধারণ হয়েছে। আমি বিশ্বাস করি এটি আমার স্টেজ শোর জন্যও একটি জনপ্রিয় গান হয়ে উঠবে। সামনে আরও কিছু ভালো মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও জানান, দেশে ও দেশের বাইরে স্টেজ শোতে নিজের জনপ্রিয় মৌলিক গানের পাশাপাশি দর্শকপ্রিয় বিভিন্ন গানও পরিবেশন করতে হয়। তাই নতুন নতুন মৌলিক গান নিয়ে তিনি সবসময়ই কাজ করছেন।

গানটির মিউজিক ভিডিও নিয়েও আশাবাদী লিজা। তার ভাষ্য, ভিডিওতে আরোহী মিম ও সাকিব সিদ্দিকীর অভিনয় দর্শকদের মুগ্ধ করবে।

উল্লেখ্য, লিজার কণ্ঠে প্রথম জনপ্রিয় মৌলিক গান ছিল ‘ভুল করে যদি কখনো’। এছাড়া ‘পাগলী সুরাইয়া’ এবং দেশাত্মবোধক গান ‘আমরা সবাই বাংলাদেশ’ও শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি র‌্যাব ফোর্সেসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সংগীত পরিবেশন করেও প্রশংসা কুড়িয়েছেন এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

ঈদে আসছে লিজার ‘তোমার রোদেলা আকাশে’

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত