আর মাত্র কিছুদিন পরই ঈদুল আজহা। আর ঈদ মানেই দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উৎসব। তবে এবার মুক্তির তালিকায় থাকা বেশ কয়েকটি সিনেমা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। কোথাও শুটিং শেষ হয়নি, কোথাও চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ, আবার কিছু সিনেমা এখনো শুরুই করেনি প্রচারণা। সব মিলিয়ে জমে উঠেছে ঈদের সিনেমা লড়াই।
দীর্ঘ পাঁচ বছর
ধরে নির্মাণাধীন রয়েছে ‘মাসুদ রানা’। নানা জটিলতায় মাঝপথে থেমে গেলেও সম্প্রতি প্রযোজনা
প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে, সিনেমাটি ঈদেই মুক্তি পাবে। পরিচালক সৈকত
নাসির জানান, সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। ২০
মের মধ্যে সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয়
করেছেন রাসেল রানা ও পূজা চেরী। সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা
আগেই এলেও এখনো প্রচারণা শুরু হয়নি। মাসুদ হাসান উজ্জ্বল জানান, হলসংকট ও প্রদর্শন
সময় নিয়ে কিছু জটিলতা থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তারা এখনো আশাবাদী।
সিনেমাটিতে নাম
ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন
খায়রুল বাসার। গত ঈদে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায় ‘পিনিক’। এবার ঈদুল আজহায় মুক্তির
লক্ষ্য নিয়েই এগোচ্ছে সিনেমাটি। পরিচালক জাহিদ জুয়েল জানান, খুব শিগগিরই গান, টিজার
ও ট্রেলার প্রকাশের মাধ্যমে প্রচারণা শুরু হবে।
সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। প্রায় শেষ পর্যায়ে রয়েছে ‘বিদায়’
সিনেমার কাজ। তবে শেষ মুহূর্তে ঈদের তালিকা থেকে সরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন
না নির্মাতারা। প্রযোজক শাহরীন আক্তার জানান, সিনেমার বাকি অংশের শুটিং মালয়েশিয়ায়
হবে। ঈদ ছাড়াও অন্য কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা রয়েছে। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটিতে
অভিনয় করেছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি ও ফারুক আহমেদ। সাইফ চন্দন পরিচালিত
‘মালিক’–এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। তবে পরিচালক জানিয়েছেন,
এখনো আনুষ্ঠানিকভাবে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়নি। পোস্টের কাজ শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত
নেওয়া হবে। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
দুই বছর আগে সেন্সর
সনদ পেলেও মুক্তি পায়নি ‘নাকফুলের কাব্য’। অবশেষে এবার ঈদে মুক্তি নিশ্চিত করেছে প্রযোজনা
প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। পরিচালক আলোক হাসান জানান, সিনেমার গান, ট্রেলার ও
টিজার ধাপে ধাপে প্রকাশ করা হবে। সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। চার বছর
বিরতির পর পরিচালক মেজবাউর রহমান সুমন ফিরছেন ‘রইদ’ নিয়ে। সিনেমাটির পোস্টার, ট্রেলার
ও গান ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ছে। পরিচালক জানিয়েছেন, ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে চলবে টানা প্রচারণা। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয়
করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এখন পর্যন্ত ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে
বেশি আলোচনায় রয়েছে ‘রকস্টার’।
সিনেমাটির লুক,
অ্যানিমেশন টিজার এবং ভিন্নধর্মী উপস্থাপনায় দর্শকদের আগ্রহ বেড়েছে অনেকটাই। সম্প্রতি
শেষ হয়েছে ঢাকার অংশের শুটিং। এখন চলছে সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ। পরিচালক
আজমান রুশো জানিয়েছেন, সামনে আরও চমক থাকবে প্রচারণায়। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব
খান, সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। সব মিলিয়ে এবারের ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তির
দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত কয়টি সিনেমা প্রেক্ষাগৃহে আসবে, তা এখনো পুরোপুরি নিশ্চিত
নয়। তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মাসুদ রানা’।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন