সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: ট্রাম্পের বাদ দিতে বলা দুটি বিষয় মানছে না ইরান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৮:৫৫ এএম

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: ট্রাম্পের বাদ দিতে বলা দুটি বিষয় মানছে না ইরান

​যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে সহসাই কোনো স্বস্তির খবর মিলছে না। কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে ছাড় দিতে রাজি না হওয়ায় চুক্তি নিয়ে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে প্রস্তাবিত চুক্তি থেকে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলেও তা পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান।

​ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন মূলত হরমুজ প্রণালি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ—এই দুটি ইস্যুতে ইরানের অবস্থান পরিবর্তন বা এগুলোকে চুক্তি থেকে বাদ দিতে চায়। তবে এই বিষয়ে মার্কিন হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের জবাবে ইরানের সংসদীয় স্পিকার এবং দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা না থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবসানের কোনো চুক্তিতেই সই করবে না।

ইরান-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি ও সম্ভাব্য চুক্তি নিয়ে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির শীর্ষ কর্মকর্তারা একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। তবে দীর্ঘ আলোচনার পরও তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

​ভূ-রাজনীতি ও কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বিষয়ে ইরান তাদের অবস্থানে অনড় থাকায় দুই দেশের মধ্যকার এই উত্তেজনা অদূর ভবিষ্যতে কমছে না বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: ট্রাম্পের বাদ দিতে বলা দুটি বিষয় মানছে না ইরান

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

​যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে সহসাই কোনো স্বস্তির খবর মিলছে না। কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে ছাড় দিতে রাজি না হওয়ায় চুক্তি নিয়ে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে প্রস্তাবিত চুক্তি থেকে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলেও তা পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান।

​ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন মূলত হরমুজ প্রণালি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ—এই দুটি ইস্যুতে ইরানের অবস্থান পরিবর্তন বা এগুলোকে চুক্তি থেকে বাদ দিতে চায়। তবে এই বিষয়ে মার্কিন হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের জবাবে ইরানের সংসদীয় স্পিকার এবং দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা না থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবসানের কোনো চুক্তিতেই সই করবে না।

ইরান-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি ও সম্ভাব্য চুক্তি নিয়ে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির শীর্ষ কর্মকর্তারা একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। তবে দীর্ঘ আলোচনার পরও তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

​ভূ-রাজনীতি ও কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বিষয়ে ইরান তাদের অবস্থানে অনড় থাকায় দুই দেশের মধ্যকার এই উত্তেজনা অদূর ভবিষ্যতে কমছে না বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত