সংবাদ

দুমকিতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১ জুন ২০২৬, ১০:১০ এএম

দুমকিতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিজয়িদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবিঃ সংবাদ

পটুয়াখালীর দুমকিতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আঙ্গারিয়া একাদশ। শনিবার (৩১ মে) বিকেলে দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা লেবুখালী সানরাইজ শাওন স্মৃতি সংসদকে ৩-১ গোলে পরাজিত করে।

বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. হারুন-অর-রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক জে এম আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, সাবেক সহ-সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার এবং মো. জহিরুল ইসলাম খোকন।

ফাইনালে আঙ্গারিয়া একাদশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দাপট বজায় রাখে। শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে তারা শিরোপা নিশ্চিত করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

দুমকিতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আঙ্গারিয়া একাদশ। শনিবার (৩১ মে) বিকেলে দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা লেবুখালী সানরাইজ শাওন স্মৃতি সংসদকে ৩-১ গোলে পরাজিত করে।

বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. হারুন-অর-রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক জে এম আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, সাবেক সহ-সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার এবং মো. জহিরুল ইসলাম খোকন।

ফাইনালে আঙ্গারিয়া একাদশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দাপট বজায় রাখে। শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে তারা শিরোপা নিশ্চিত করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত