সংবাদ

সুনামগঞ্জে ‘লেডিকান্তা’সহ তিন নারী গ্রেপ্তার

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১ জুন ২০২৬, ১০:৪১ এএম

সুনামগঞ্জে ‘লেডিকান্তা’সহ তিন নারী গ্রেপ্তার
সুনামগঞ্জ সদর মডেল থানা। ছবিঃ সংবাদ

সুনামগঞ্জ জেলা শহরের অপরাধ জগতের পরিচিত মুখ ‘লেডিকান্তা’ ও তার দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১লা জুন) দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তলোয়ার সদৃশ একটি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের হোসেনপুর (টুকেরঘাট) এলাকার মৃত তারা মিয়ার মেয়ে ও চক্রের মূল হোতা কান্তা বেগম, হাছননগর এলাকার আব্দুল আজিজের স্ত্রী সুবর্ণা আক্তার আঁখি এবং জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলহাদ মিয়ার মেয়ে জান্নাত আক্তার।

সুনামগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা গেছে, কান্তা বেগমের নেতৃত্বে এই চক্রটি দীর্ঘদিন ধরে শহর ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা মূলত বিভিন্ন বাসাবাড়িতে সাহায্য চাওয়া কিংবা কাজের লোক হিসেবে প্রবেশের চেষ্টা করত। সুযোগ বুঝে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি করে পালিয়ে যেত। অনেক সময় গৃহকর্তা দেখে ফেললে তাদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যেত তারা।

পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কান্তা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতেই ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কান্তাসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

সুনামগঞ্জে ‘লেডিকান্তা’সহ তিন নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত