সংবাদ

বিসিবির ভোটার তালিকা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের আদেশ বুধবার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

বিসিবির ভোটার তালিকা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের আদেশ বুধবার

​বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর ঘোষিত তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করে আদেশের জন্য এই দিন নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবারও এই বিষয়ে আরও কিছু শুনানি অনুষ্ঠিত হতে পারে। আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করে, যেখানে একই দিনে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের কথা বলা হয়। পরবর্তীতে ১৭ মে খসড়া এবং ১৯ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে ২ জনসহ মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন, যারা পরবর্তীতে নিজেদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন।
​এই নির্বাচনের জটিলতার সূত্রপাত ঘটে গত ৬ মে, যখন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাবগুলোর কাছে কাউন্সিলরদের নাম চেয়ে চিঠি পাঠান। ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে গত ১৮ মে আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদারসহ ছয়জন কাউন্সিলর হাইকোর্টে রিট করেন।
রিটকারীদের দাবি, ২০২৫-২০২৯ মেয়াদের জন্য তারা যথাযথভাবে কাউন্সিলর হিসেবে মনোনীত হলেও প্রকাশিত ভোটার তালিকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এই প‌রিপ্রেক্ষিতে গত সোমবার (২৪ মে) একটি সম্পূরক আবেদনও করা হয়, যেখানে ৬ মের চিঠি, ভোটার তালিকা ও তফসিলের বৈধতা নিয়ে রুল জারির পাশাপাশি নতুন ভোটার তালিকা তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। এই রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
​আদালতে রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে অংশ নেন।
শুনানির পর রিটকারীদের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, "রিটের ওপর শুনানি গ্রহণ করে আদালত বুধবার আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন।"
আবেদনের বিষয়বস্তু স্পষ্ট করে তিনি আরও বলেন, "সম্পূরক আবেদনের মাধ্যমে ঘোষিত নির্বাচনী তফসিলের কার্যক্রম স্থগিত রাখা এবং আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বিসিবির ভোটার তালিকা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের আদেশ বুধবার

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত