সংবাদ

সবজি কেনা হলো না ব্যবসায়ী মনোয়ারের

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ পিএম

সবজি কেনা হলো না ব্যবসায়ী মনোয়ারের
লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ছবি: প্রতিনিধি

সকাল সকাল বেরিয়েছিলেন সবজি কিনতে। বাড়িতে ফিরবেন, বাজার করবেন, আবার হয়তো বিকেলে বসবেন ব্যবসা নিয়ে। এমনই ভাবনা ছিল মনোয়ার হোসেনের। কিন্তু বৃহস্পতিবারের (১৯ মার্চ) সেই সকালে আর ফেরা হলো না তাঁর।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে মনোয়ার। কাঁচামাল ব্যবসা তাঁর। প্রতিদিনের মতোই সকালে নসিমন চড়ে বেরিয়েছিলেন ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে। স্ত্রী-সন্তানদের জন্য কিছু নিয়ে ফিরবেন- এটাই ছিল রুটিন।

পথে শৈলকুপার চাঁদপুর ড্রাগন বাগানের সামনে। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে তখন বিপরীত দিক থেকে আসছিল একটি কাভার্ড ভ্যান। এরপরই নসিমনের মুখোমুখি সংঘর্ষ। মুহূর্তেই থমকে যায় সবকিছু। ঘটনাস্থলেই প্রাণ হারান মনোয়ার (৪৫)। আহত হন নসিমন চালক সাব্বির হোসেন।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মনোয়ারের লাশ উদ্ধার করে। আহত সাব্বিরকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চালক চিকিৎসাধীন।

মনোয়ারের বাড়িতে এখন শোকের মাতম। তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন স্ত্রী, সন্তান, বাবা-মা। কিন্তু সংবাদ এলো- তিনি আর ফিরবেন না। যে সকালে তিনি সবজি কিনতে বেরিয়েছিলেন, সেই সকালই শেষ হয়ে গেল এক নিমেষে। 

বাজারে তাঁর জন্য পছন্দের সবজি রেখে দেওয়া ছিল কিনা, কেউ জানে না। জানা নেই, তিনি কাদের জন্য কী আনবেন বলেছিলেন। শুধু এটুকু জানা- আজ আর তাঁর সবজি কেনা হলো না।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

সবজি কেনা হলো না ব্যবসায়ী মনোয়ারের

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত