সংবাদ

ট্রাফিক আইন অমান্য করায় ৩ কিশোরের জরিমানা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৪ জুন ২০২৬, ১১:৫৩ এএম

ট্রাফিক আইন অমান্য করায় ৩ কিশোরের জরিমানা
ট্রাফিক আইন ভঙ্গের দায়ে কিশোরদের জরিমানা। ছবি: সংবাদ

চুয়াডাঙ্গা শহরে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩ কিশোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের মোটরসাইকেলটি জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে নিয়মিত তল্লাশির সময় এই ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের একজন মাশরাফ আহমেদ। সে ঢাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। চুয়াডাঙ্গায় মামাবাড়িতে বেড়াতে এসেছিল মাশরাফ।

আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল শহরের পোস্ট অফিস মোড়ে যানবাহন তল্লাশি করছিল। এ সময় একটি মোটরসাইকেলে ৩ কিশোরকে হেলমেট ছাড়া দ্রুতগতিতে যেতে দেখে থামার নির্দেশ দেন কর্মকর্তারা। পরে তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়।

ট্রাফিক আইন অমান্য করা এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকায় সংশ্লিষ্ট আইনে তাদের ৮ হাজার টাকা জরিমানা এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। তবে জব্দকৃত মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র প্রদর্শন করে তা ছাড়িয়ে নেওয়া যাবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাফিক আইন অমান্য করায় ৩ কিশোরের জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা শহরে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩ কিশোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের মোটরসাইকেলটি জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে নিয়মিত তল্লাশির সময় এই ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের একজন মাশরাফ আহমেদ। সে ঢাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। চুয়াডাঙ্গায় মামাবাড়িতে বেড়াতে এসেছিল মাশরাফ।

আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল শহরের পোস্ট অফিস মোড়ে যানবাহন তল্লাশি করছিল। এ সময় একটি মোটরসাইকেলে ৩ কিশোরকে হেলমেট ছাড়া দ্রুতগতিতে যেতে দেখে থামার নির্দেশ দেন কর্মকর্তারা। পরে তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়।

ট্রাফিক আইন অমান্য করা এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকায় সংশ্লিষ্ট আইনে তাদের ৮ হাজার টাকা জরিমানা এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। তবে জব্দকৃত মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র প্রদর্শন করে তা ছাড়িয়ে নেওয়া যাবে বলে জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত