সংবাদ

গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৪:২৮ পিএম

গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
গাজীপুর ফায়ার সার্ভিস। ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ বাসের চাপে পিষ্ট হয়ে একটি অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২ জন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহানগরীর বাইপাস এলাকায় যাত্রী তোলার জন্য একটি অটোরিকশা হঠাৎ ব্রেক করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা 'বিনিময় পরিবহন'-এর একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা অপর একটি বাসের পেছনে সজোরে ধাক্কা খায় এবং দুই বাসের মাঝখানে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক ও একজন যাত্রী।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা কেটে নিহতদের মরদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বীভৎস অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ বাসের চাপে পিষ্ট হয়ে একটি অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২ জন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহানগরীর বাইপাস এলাকায় যাত্রী তোলার জন্য একটি অটোরিকশা হঠাৎ ব্রেক করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা 'বিনিময় পরিবহন'-এর একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা অপর একটি বাসের পেছনে সজোরে ধাক্কা খায় এবং দুই বাসের মাঝখানে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক ও একজন যাত্রী।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা কেটে নিহতদের মরদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বীভৎস অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত