লালমনিরহাটের ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) সকালে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান পরিত্যক্ত এই বন্দর এলাকা পরিদর্শন করেন। মূলত বন্দরটি পুনরায় সচল করার সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি এই সফরে এসেছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, “মোগলহাট স্থলবন্দরটি অত্যন্ত পুরোনো ও ঐতিহ্যবাহী। একসময় এই বন্দর দিয়ে যাত্রী ও পণ্য পারাপার চলত। সরকার এটি পুনরায় চালুর বিষয়ে আগ্রহী। ভবিষ্যতে এই বন্দর নিয়ে কীভাবে কাজ করা যায়, তার সম্ভাব্যতা যাচাই করতেই আমার এই সফর।” তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে।
চেয়ারম্যানের এই পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। একদিনের সরকারি সফরে আজ সকালে লালমনিরহাটে পৌঁছান চেয়ারম্যান। তিনি পরিত্যক্ত বন্দরের বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা ঘুরে দেখেন।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন