সংবাদ

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধি, ​গাইবান্ধা
প্রতিনিধি, ​গাইবান্ধা
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০২:১৩ পিএম

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ছবি : সংবাদ

'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বেসরকারি উন্নয়ন সংস্থা 'গণ উন্নয়ন কেন্দ্র' (জিইউকে)-এর উদ্যোগে ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যাদব সরকার, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী আবদুস সালাম।

​উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপস্থিত স্থানীয় নারী-পুরুষদের মাঝে বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বেসরকারি উন্নয়ন সংস্থা 'গণ উন্নয়ন কেন্দ্র' (জিইউকে)-এর উদ্যোগে ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যাদব সরকার, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী আবদুস সালাম।

​উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপস্থিত স্থানীয় নারী-পুরুষদের মাঝে বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত