পটুয়াখালীর দুমকি উপজেলার যৌতুক নিরোধ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নিজাম উদ্দিন গাজীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে বরিশাল মহানগরীর কোতোয়ালি থানার সার্কুলার রোডের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিজাম উদ্দিন পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী গ্রামের ইউনুছ গাজীর ছেলে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিনের বিরুদ্ধে দুমকির একটি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, নিজাম উদ্দিন পরিচয় গোপন করে বরিশালের সার্কুলার রোডের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কোতোয়ালি থানা-পুলিশের সহায়তায় ওই বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) সজিব হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন