কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার সময় তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সামশুল আলম (৬৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার একটি চিংড়িঘেরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে জীবিকার তাগিদে চিংড়িঘেরে মাছ ধরতে গিয়েছিলেন সামশুল আলম। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. সেলিম জানান, তার বাবা সকালে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন।
স্বজনরা জানান, সামশুল আলম দীর্ঘ দিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন গভীর সংকটে পড়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন