বিশ্বকাপের মহোৎসবে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও মিশর। রোববার (৭—জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই তূণমূল পরীক্ষা, যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহ’র মিশর।
তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা
হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতি। চোটের কারণে তিনি এই ম্যাচে খেলতে পারছেন
না বলে নিশ্চিত করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।
গত ১৭ মে করিতিবার বিপক্ষে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে
(Calf Muscle) চোট পান নেইমার। অবশ্য এর পরদিনই তাকে স্কোয়াডে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ
দল ঘোষণা করেছিলেন ডন কার্লো। আপাতত মিশর ম্যাচে নেইমারকে বিশ্রামে রেখে দলের বাকিদের
দেখে নিতে চান কোচ। জয়ের চেয়েও স্কোয়াডের ২২ জন ফুটবলারকে ম্যাচ খেলার সুযোগ দেওয়াকেই
এই ম্যাচে প্রাধান্য দিচ্ছেন তিনি।
নেইমারের বর্তমান অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, "আমার
মনে হয় তার (নেইমার) পরিস্থিতি এখন একদম পরিষ্কার। সে একা একাই রিকভারির দারুণ কাজ
করছে। সপ্তাহ শেষে তার একটি এমআরআই স্ক্যান করা হবে। এরপর যদি সবকিছু ঠিকঠাক থাকে,
তবে আগামী সপ্তাহ থেকেই সে দলের সাথে পুরোদমে অনুশীলন করতে পারবে।"
নেইমারকে না পেলেও ব্রাজিল শিবিরের জন্য স্বস্তির খবর হলো
দলের বাকি সব ফুটবলার শতভাগ ফিট রয়েছেন। ফলে পূর্ণ শক্তি নিয়েই সালাহদের মোকাবিলা করবে
ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি।
পরিসংখ্যানের পাতায় মিশরের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ব্রাজিলের।
এর আগে দু'দলের মোট ৬ বারের দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে সেলেসাওরা। তবে দুই দলের
ফুটবল ভক্তদের জন্য ম্যাচটি দীর্ঘ প্রতীক্ষার, কারণ সবশেষ ২০১১ সালে একে অপরের মুখোমুখি
হয়েছিল ব্রাজিল ও মিশর। দীর্ঘ ১৫ বছর পর আবারও মাঠের লড়াইয়ে নামছে এই দুই দল।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন